অবসরে গেলেন অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক
ছবিঃ সংগৃহীত
সরকারি বিধি মোতাবেক চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় স্বাভাবিক অবসরে গেলেন অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক। ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্বপ্রাপ্ত হিসাবে গ্রহণ করেন।
মঙ্গলবার (২৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া
ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে দুপুরে ক্রাইম কনফারেন্স ও বিকালে আনুষ্ঠানিকভাবে বিদায় দেন ঢাকা রেঞ্জের কর্মকর্তারা। সরকারি পুলিশের ফৌজি প্রথা ভেঙ্গে তিনি অতি সাদামাটা ভাবে বিদায় নেন। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল জলিল, এবি সিদ্দিক, সাইফুজ্জামান ফারুকি, মো. সোলায়মান সহ বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।





