নানা অভিযোগে প্রত্যাহার দুই ওসি

ভাষানটেক ও কাফরুল থানায় নতুন ওসি নিয়োগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৫০ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। একইসঙ্গে দুই থানার বর্তমান ওসিদের ডিএমপির পৃথক ইউনিটে বদলি করা হয়েছে।

‎‎বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: নবনিযুক্ত নৌপ্রধান মিসবাহ-উল-আজীমকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

‎‎আদেশ অনুযায়ী, কাফরুল থানার বর্তমান ওসি সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্র্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং ভাষানটেক থানার বর্তমান ওসি আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। 

এ ছাড়া ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক  সাইফুল ইসলামকে কাফরুল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। 

আরও পড়ুন: বিলের সঙ্গে আয়কর রিটার্ন ও মূসক না দিলে অতিরিক্ত কর কাটবে তিতাস