রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বাদ মাগরিব মরহুমের ধানমন্ডির 'মাহবুব ভবনে' তাঁর পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শহীদ মাহবুব আলী খানের কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শহীদ মাহবুব আলী খানের নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তনয়া ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবার ও আত্মীয়-স্বজন এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
এ ছাড়া, দোয়া মাহফিল ও ইসলামী আলোচনায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন এতে অংশ নেন।
আরও পড়ুন: প্রাথমিক ও গণশিক্ষা সচিব হলেন মিজ জেসমিন নাহার
এ সময় শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ।
পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর।





