সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব প্রান্তের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক ডায়াবেটিস প্রতিরোধ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী এবং ধর্মীয় নেতাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মানুষের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনতে পারলে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি ও প্রভাব উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।
আরও পড়ুন: শ্রমবাজার বিরোধের কেন্দ্রে সেই ফখরুল!





