বদলে যাচ্ছে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার ঘোষণার পর সরকারের দুই মন্ত্রণালয়ে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাহউদ্দিন আহমদকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রীদের দায়িত্ব পরিবর্তনের বিষয়ে প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে।

আরও পড়ুন: আগামীকাল জেবিএবি নির্বাচন, সভাপতি-সাধারণ সম্পাদক পদে লড়ছেন চার প্রার্থী

সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্তও তিনি সংসদ সদস্য ছিলেন।

অন্যদিকে, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য। বর্তমানে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তিনি।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর তাঁর বর্তমান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তাঁর ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দ্রুত নতুন নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতেই এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন মন্ত্রীর নেতৃত্বে সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

তবে দায়িত্ব পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হলে মন্ত্রীদের নতুন দায়িত্ব কার্যকর হবে।