দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, প্রাণহানি বেড়ে ৯১৮
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে হামের উপসর্গ ও ল্যাব পরীক্ষায় নিশ্চিত রোগী—দুই শ্রেণি মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৮ জনে।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ওই তিনজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮১৯ জন। আর ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৯৯ জন। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত উপসর্গ নিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৮৮০ জন।
আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল





