শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:৪২ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির (HSIA Unit Welfare Committee) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। গত ২৭ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের মাধ্যমে মো. রফিকুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক এবং এভিয়েশন সিকিউরিটির (এভসেক) মো. আশরাফ আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

বিদায়ী ও নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে আয়োজিত সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিমানবন্দরের তিনটি বিভাগের প্রধানদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিটির তত্ত্বাবধানে নবনির্বাচিত সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন: আ’লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ড

নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে উপস্থিত সদস্যরা অভিনন্দন জানান। একই সঙ্গে কমিটির ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে পরিচালনায় পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এরপর নতুন নেতৃত্বের অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর উড়োজাহাজ

পুরোনো কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে নতুন কমিটির পক্ষ থেকে বিদায়ী কমিটির সদস্যদের ফুল দিয়ে সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে বিদায় জানানো হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে HSIA Unit Welfare Committee-এর কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং কর্মপরিবেশে সৌহার্দ্য বজায় রাখতে নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন এবং নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্তের মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।