৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের ৪র্থ কমিটি গঠন, সভাপতি তাছবীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিক
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়।
নবগঠিত কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেনকে সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেলকে সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমানকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবিরকে সহসভাপতি, মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়হান সৈকতকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
আরও পড়ুন: এনবিআরে বড় রদবদল, একযোগে বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার
এ ছাড়া মিছ. মলিহা খানমকে মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সালেক মুহিদকে আইসিটি বিষয়ক সম্পাদক, ইমামুল হাফিজ নাদিমকে উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক, নিরুপম মজুমদারকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মো. সবুজ হাসানকে সহকোষাধ্যক্ষ এবং জিমরান মোহাম্মদ সায়েককে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের সার্বিক কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।





