দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাঝে দায়িত্ব বন্টনের পরিপাত্র জারি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:২২ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি করা হয়েছে। নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবেন।

রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: একমাসের মধ্যে প্রাথমিকে আসছে নতুন নীতিমালা: শিক্ষা প্রতিমন্ত্রী

পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়ে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং এলডিসি উত্তরণসংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: গুম, খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তরের উদ্যোগ

এ ছাড়া তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।

পরিপত্রে বলা হয়েছে, উপর্যুক্ত দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।