তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী দিল্লি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:০৩ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬
দীনেশ ত্রিবেদী। ছবিঃ সংগৃহীত
দীনেশ ত্রিবেদী। ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ প্রধানমন্ত্রীর একতিয়ার। তারেক রহমানকে একজন প্রজ্ঞাবান ও গণমানুষের নেতা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সফরের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো বিচক্ষণতা তাঁর রয়েছে।

সুতরাং আমি মনে করি, এটি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া উচিত। আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে যা করা প্রয়োজন, আমার এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, উভয় পক্ষের অভিপ্রায় জনগণকেন্দ্রিক। যখন জনগণকেন্দ্রিক বিষয় হয়, তখন যা হওয়ার হবেই।     

আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ছে : প্রধানমন্ত্রী

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ডেমোক্রেসিতে আলোচনার কোনও শেষ নাই। যদি আলোচনা শেষ হয়ে যায়, তাহলে ওটা ডেমোক্রেসি না। আলোচনা তো বহমান নদীর মতো। গঙ্গা-পদ্মা আছে, তার কোনও শেষ নাই, এটি বহমান থাকেই, কোথাও থমকে থাকে না। গঙ্গা-পদ্মা থমকে যাবে– এমন হতে পারে না। আলোচনা তেমনই নদীর স্রোতের মতো, সাগরের মতো, কোনোদিন থামবে না। আমি আশাবাদী, কনফিডেন্ট এইটাই হচ্ছে প্রসেস অব ডেমোক্রেসি, আর এই প্রসেসটা চিরকাল চলতেই থাকবে।

আরও পড়ুন: নতুন পে স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

এ সময় তিনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।