ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৪৩ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলা সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

জেলা প্রশাসক জানান, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়টি তাদের জানানো হয়। এ সফরের নতুন সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।


আরও পড়ুন: কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে দুই সেনা কর্মকর্তার নিয়োগ বাতিল