টাঙ্গাইলসহ চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৫ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর—এই চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন: একনেকে ১৫ হাজার ৭১৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী এবং চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

অন্যদিকে, নীলফামারীর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেলা প্রশাসকদের নিয়োগ ও বদলি-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।