সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ৮:১৮ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংসদে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গেলে তা সারাদেশে প্রতিফলিত হবে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সংসদকে দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। সংসদে ইনসাফ প্রতিষ্ঠা করা গেলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।

আরও পড়ুন: বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে বিকেল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এ ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়। স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনে স্পিকারের সহধর্মিণী ও যশোর-৬ আসনের এক সংসদ সদস্যের মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে ঝটিকা মিছিল: সরকারি কর্মচারীসহ আটক ৫, মামলা সন্ত্রাসবিরোধী আইনে

উল্লেখ্য, গত ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।