মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন: সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৩০ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশন (BANCSA)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রোববার ঢাকায় অনুষ্ঠিত এই নির্বাচনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তারা ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান সভাপতি এবং অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি

কার্যনির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও একাধিক কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে মো. মনজুরুল ইসলাম ও মোহাম্মদ খোরশিদ আলম নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. এমদাদুল ইসলাম মিঠুন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আবু জাফর ও মো. আসলাম হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাকির হোসেন।

আরও পড়ুন: বিজিবির আধুনিক যান্ত্রিক বহরের প্রথম অংশগ্রহণে জমকালো স্বাধীনতা দিবস প্যারেড

বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ড. মো. আবু সাঈদ মিয়া (ঢাকা), মো. সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা), মো. নজরুল ইসলাম (রাজশাহী) এবং মো. নাজমুল ইসলাম (বরিশাল)।

এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক পদে মো. বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান দায়িত্ব পেয়েছেন। অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিত হয়েছেন মো. আহসানুল কবির বুলবুল, মোসা. সুমি খাতুন, মো. আশরাফুল আলম, এস এম রাজিবুর রহমান, কাশফিয়া আলম, আদনান জোবায়ের এবং কাজী দিদারুল আলম।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবনির্বাচিত কমিটি শিগগিরই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।