আজ সকাল-সন্ধ্যা হরতাল

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৫:৪৭ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবি এবং ‘একতরফা ও প্রহসনে’র নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আজ মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে।

গত শনিবার সন্ধ্যার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইনে সংবাদ সম্মেলন করে সোমবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচির ডাক দেন। পরে রোববার দুপুরে তিনি জানান, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুর কারণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর সম্মানার্থে সোমবারের হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালন করবে বিএনপি।

আরও পড়ুন: মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অলি আহমদ

হরতালের ডাক দিয়ে রিজভী বলেছিলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি।