দেশে এলো ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৪ | আপডেট: ৪:০০ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শনিবার দুপুরে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ। ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি থানা পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় সেখানে উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পান্নার পরিবারের আবেদনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে মরদেহ হস্তান্তরের জন্য অনুরোধ করে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার এই হস্তান্তর সম্পন্ন হয়।

আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, বিজিবি-বিএসএফ এবং পুলিশের উপস্থিতিতে আইনি পক্রিয়া শেষে বিধি মোতাবেক মরদেহ আমরা হস্তান্তর করেছি।

২৪ আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান ইসহাক। ২৬ আগস্ট ভারতের ভেতরে মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ।

আরও পড়ুন: যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির