এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৩ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। কনে হলেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে ধর্মীয় রীতিনীতি মেনে এই যুগলের বিয়ে সম্পন্ন হয়।

আরও পড়ুন: তাহসিফের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, ভিডিও ফাঁস নিয়ে কী বলেছিলেন তিনি?

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তাদের বাগদান অনুষ্ঠিত হয়।

বিয়ের খবরটি নিশ্চিত করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি নিজের ফেসবুক আইডিতে বিয়ের ছবি পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

পরিবার সূত্র জানায়, কনে শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে জাতীয় ছাত্রশক্তিতে দায়িত্ব পালন করছেন।