সূর্যাস্তের আগেই তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে বিএনপি নেতাদের শ্রদ্ধা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৫৮ পূর্বাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে দলের প্রতিষ্ঠাতা ও বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার পর তিনি স্মৃতিসৌধের পথে রওনা হন। তবে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে শ্রদ্ধা নিবেদন করতে হয়। তাই বিকেল ৫টা ৬ মিনিটে তার পক্ষে দলের নেতারা জাতীয় স্মৃতিসৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

আরও পড়ুন: সন্ধ্যায় ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায়, আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও মিডিয়া সেল সদস্য শায়রুল কবীর খান।

বিএনপির মিডিয়া সেল জানায়, তার আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় সরকারের পক্ষ থেকে পূর্ণ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আশপাশের এলাকার সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়েছে। বৃহস্পতিবার স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এক হাজারের বেশি সদস্য নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান