যমুনার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৭ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনার পথে রওনা হয়।

আরও পড়ুন: গণভোটের রিটে সরকারের ইন্ধন রয়েছে: জামায়াত

এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎ কোনও রাজনৈতিক এজেন্ডা বহন করছে না।

এমতাবস্থায় দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যান। সরকারের পাশাপাশি বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এ সময় বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির কিছু সদস্যও উপস্থিত থাকতে পারেন।

আরও পড়ুন: শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে, গত বছরের জুনে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে তারা আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়েও আলোচনা করেছিলেন।