বেসরকারিভাবে জয়ী এনসিপির নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনের প্রাথমিক বেসরকারি ফলাফলে প্রায় দুই হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মো. নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এই প্রার্থী শাপলা কলি প্রতীকে মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ড. এম এ কাইয়ুম, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ৯১ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন। ফলে নাহিদ ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি পেয়ে এগিয়ে থাকেন।
আরও পড়ুন: বাবা-মায়ের পর সরকার প্রধানের দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।
ঢাকা-১১ আসনে পোস্টাল ভোটসহ মোট ১৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন ভোটার। বাতিল ভোটের সংখ্যা ছিল ৩ হাজার ৫১৭টি এবং বৈধ ভোট ছিল ১ লাখ ৯২ হাজার ৮৫৩টি। ভোট পড়ার হার প্রায় ৪৫ শতাংশ।
আরও পড়ুন: চরমোনাই পীরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীকে ৪ হাজার ৩৭৫ ভোট পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শামীম আহমেদ লাঙল প্রতীকে ১ হাজার ৪৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার ফুটবল প্রতীকে ৭৯৪ ভোট পেয়েছেন।





