আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ৭:৩৪ পূর্বাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাঙ্গাইলে বিএনপির একটি সমাবেশে লজিস্টিক সহায়তা দিতে গিয়ে দুর্ঘটনায় মারাত্মক আহত হন মোহাম্মদ জনি। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জনির চিকিৎসায় তার পরিবার বিপুল অর্থ ব্যয় করেছে। তবে বর্তমানে পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি জানার পর তারেক রহমান জনির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন এবং তার পরিবারের পাশে দাঁড়ান।

আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল

রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে রাজধানীর গোলাপবাগ সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আহত জনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি তার হাতে চিকিৎসা সহায়তাও তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন: জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক: দোয়া মাহফিলে ডা. রফিকুল ইসলাম

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ২০২৬ টাঙ্গাইলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ জনি। সে সময় দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।