জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাষানটেক এলাকায় হাম সচেতনামূলক লিফলেট বিতরণ
দেশে হামের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে রাজধানীর ভাষানটেক এলাকায় ‘হাম সংক্রমণ প্রতিরোধে করণীয়’ বিষয়ে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভাষানটেকের মজুমদার মোড়ের জামিয়া কুরবানিয়া তামিলিয়া মাদ্রাসা ও আশেপাশের এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও টিম প্রধান অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিচালক ও সমন্বয়কারী কৃষিবিদ শফিউল আলম দিদার।
আরও পড়ুন: দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে: শফিকুর রহমান
তারা এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের দ্রুত হামের টিকা নিশ্চিত করতে হবে এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে। হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায় বলেও তারা উল্লেখ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ আবদুর রহমান নূরি, এইচ এম নাজমুল হক, গোলাম রাব্বানী, মহসিন ইমাম, হাসানুজ্জামান তাপস এবং এম এস এ আসাদসহ স্থানীয় ব্যক্তিরা।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।





