ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:১০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: জুলাইয়ের অর্জন কোনো পক্ষের একক সম্পত্তি নয়: পার্থ

স্ট্যাটাসে সারজিস লেখেন, ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।

এর আগে, আজ (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ ও ঢাকা আলিয়া মাদরাসার ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা ১১-দলীয় ঐক্যের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।