পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
বরগুনার পাথরঘাটায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোররাত থেকে সকাল পর্যন্ত পাথরঘাটা পৌরসভা ও কালমেঘা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: জৈন্তাপুরে ১০২ বোতল বিদেশি মদসহ আটক ১
পাথরঘাটা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বরগুনা জেলা কৃষক লীগের প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ (৪৫), সাবেক কালমেঘা ইউনিয়ন তরুণ প্রজন্ম লীগের সভাপতি ও পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাসেল মিয়া (৩২), পাথরঘাটা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার (৫০), পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আকন (৩৩) এবং পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী সবুজ আকন (২০)।
পুলিশের দাবি, পৃথক সময়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে ভারতীয় ইয়াবাসহ আটক ১





