আজ শ্যামাপূজা ও দীপাবলি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ সোমবার (২০ অক্টোবর) সারা দেশে পালিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এই পূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির প্রতীক দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে পূজার আয়োজন, সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ ও আনন্দ-উচ্ছ্বাস।

মূলত দীপাবলী হলো আলোর উৎসব—অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক। অন্ধকার দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠায় হিন্দু সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করেন।

আরও পড়ুন: ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

দুর্গা ও কালীপূজার পার্থক্য: দুর্গা দেবী অন্নদাত্রী ও উর্বরা শক্তির দেবী, আর কালী দেবী প্রলয়ের ও ধ্বংসের শক্তির প্রতীক। বলা হয়ে থাকে, দেবী কালী দুর্গার ললাট থেকে উৎপন্না; ক্রোধভাবেই তিনি কালী রূপে প্রকাশিত হন।

শাস্ত্রমতে দেবী কালীর ১১টি রূপ রয়েছে, প্রতিটির মাহাত্ম্য আলাদা। তাই এই পূজাকে ‘শ্যামাপূজো’ বা ‘মহানিশি পূজা’ নামেও অভিহিত করা হয়।

আরও পড়ুন: ২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?

পূজা উপলক্ষে দেশের মন্দিরগুলো বর্ণিল আলো ও ফুলে সজ্জিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গৃহে ও মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে দেবী কালীকে পূজা করা হচ্ছে।

লোকবিশ্বাস অনুযায়ী, দেবী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী, তাই বিভিন্ন এলাকায় শ্মশানে মহাধুমধামে ‘শ্মশানকালী পূজা’ অনুষ্ঠিত হয়।

রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর সহ বিভিন্ন এলাকায় শ্যামাপূজা উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে। এছাড়া রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দিরে কালীপূজার বিশেষ আয়োজন করা হয়েছে।