আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরব-এ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার থেকে রোজা পালন শুরু করেছেন দেশটির মুসলিমরা। সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত-সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেও আজ থেকে রমজান শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে আমিরাতভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম Gulf News এ তথ্য জানায়।

আরও পড়ুন: ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সৌদি আরবে সূর্যাস্ত হয়। সূর্যাস্তের পরপরই দেশটির পূর্বাঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার জন্য নিয়োজিত দলগুলো আকাশ পর্যবেক্ষণ করে পবিত্র মাসের সূচনা নিশ্চিত করে।

কয়েক মিনিটের মধ্যেই চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। পরে ঘোষণা দেওয়া হয়, বুধবার থেকে পবিত্র রমজানের রোজা শুরু হবে।

আরও পড়ুন: ২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?

রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এই মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন, ইবাদত-বন্দেগি ও আত্মসংযমের মাধ্যমে ধর্মীয় অনুশীলন জোরদার করা হয়।