সাফ ফুটবল

ভারতের কাছে বিধ্বস্ত পাকিস্তান

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ২২ জুন ২০২৩ | আপডেট: ১২:৩৯ অপরাহ্ন, ২২ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চতুর্দশ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরুর দিনে আটবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে পাত্তাই পেল না প্রবাসী ফুটবলারসমৃদ্ধ পাকিস্তান।

বেঙ্গালুরুতে পাক-ভারত ফুটবল ম্যাচটিতে পাকিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ভারত। এই জয়ের নায়ক হ্যাটট্রিকম্যান সুনীল ছেত্রী।

আরও পড়ুন: ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

গতকাল বেঙ্গালুরুতে সামান্য ভুলে ১৫ মিনিটে ২ গোল হজম করতে পাকিস্তানকে। ১০ মিনিটে পাকিস্তান গোলরক্ষক ভুল করে বল তুলে দেন সুনীল ছেত্রীর পায়ে, যা অনায়াসে তিনি জালে পাঠিয়ে দেন। ১৫তম মিনিটে পাক ডিফেন্ডার হাত দিয়ে শট ঠেকিয়ে ভারতকে পেনাল্টি উপহার দেন।

সফল স্পট কিকে জোড়া গোল হয় এই ভারতীয় স্ট্রাইকারের। ৭৪তম মিনিটে নিজেই আরেকটি পেনাল্টি আদায় করে নেন তিনি এবং সেই গোলেই সুনীলের হ্যাটট্রিক সম্পন্ন। সুবাদে ৯০ গোল নিয়ে তিনি পৌঁছে গেছেন গোলদাতার তালিকায় নতুন উচ্চতায়। ক্রিস্তিয়ানো রোনালদো (১২৩), আলী দাইয়ি (১০৯) ও লিওনেল মেসির (১০৩) পর ৩৮ বছর বয়সী এই ভারতীয় স্ট্রাইকার আছেন চতুর্থ স্থানে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

৪৫ মিনিটে পাকিস্তানের আবদুল্লাহ থ্রো-ইন করতে গেলে তাঁর হাত থেকে থাবা মেরে বল ছুড়ে ফেলেন ভারতীয় ফুটবল কোচ ইগর স্তিমাচ। ফলে খেপে যান পাকিস্তানি ফুটবলাররা। এই উত্তেজনা পাকিস্তানের ডাগ-আউটেও ছড়িয়ে পড়লে শেষে রেফারি ইগর স্তিমাচকে লাল কার্ড দেখিয়ে ডাগ-আউট ছাড়তে বাধ্য করেন।

পাশাপাশি ভারতের সহকারী কোচ মহেল ঘাউলি ও ডিফেন্ডার জিঙ্গালকে হলুদ কার্ড দেখানো হয়। পাকিস্তানের নবীও দেখেছেন হলুদ কার্ড। দ্বিতীয়ার্ধেও ভারত আধিপত্য বজায় রেখে খেলে এবং সুনীলের হ্যাটট্রিকের পর উদান্ত সিংও গোল করেন।