চরম চাপে বাংলাদেশ, বজ্রসহ বৃষ্টিতে খেলা বন্ধ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ২:৪৭ পূর্বাহ্ন, ১৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চাপে পড়েছে বাংলাদেশ। শুরুতেই স্বাগতিকরা তিন উইকেট হারিয়েছে। বজ্রপাতসহ বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রাখা হয়েছে।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের পেসারদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। দলীয় ১৩ রানে জোড়া উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসান তামিম ৭ বলে ১ রান ও সাইফ হাসান ১২ বলে ১২ রান করে আউট হন।

আরও পড়ুন: শচীনের ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

এরপর নাজমুল হোসেন শান্ত লিটন দাসের সঙ্গে মিলিয়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু রানের খাতা খোলার আগেই শাহীন আফ্রিদির বলে শান্ত বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান।

এরপর তাওহিদ হৃদয় ও লিটন দাস ইনিংস মেরামতের চেষ্টা করছেন। এই প্রতিবেদনের সময় পর্যন্ত বাংলাদেশ ৬ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে।

আরও পড়ুন: ১০২ রানে অলআউট বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে খোয়াল ব্রোঞ্জ