নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দল ঘোষণা, নেতৃত্বে মিরাজ-শান্ত

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:০৫ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১৭ এপ্রিল শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রথম দুই ওয়ানডের স্কোয়াড প্রকাশ করা হয়।

গত মাসে পাকিস্তান-এর বিপক্ষে সিরিজে যেভাবে দল গড়া হয়েছিল, এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ এবং সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন: শেষ ওভারের নাটকীয়তায় কলকাতাকে হারাল লখনৌ, নায়ক মুকুল

দলে বড় কোনো পরিবর্তন না এনে আগের স্কোয়াডকেই রাখা হয়েছে। তবে পাকিস্তান সুপার লিগ-এ ব্যস্ত থাকা কয়েকজন ক্রিকেটারকে সিরিজের গুরুত্ব বিবেচনায় দলে ফেরানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন। জানা গেছে, সিরিজ শেষে মোস্তাফিজ আবারও পিএসএলে যোগ দেবেন।

২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৯-এ থাকতে পারলেই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে এগিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।