৮ বছর পর ওয়ানডে দলে ৪০ বছরের ক্রেমার
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে একাদশে ফিরেছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার দীর্ঘ আট বছর পর আবারও জিম্বাবুয়ের ওয়ানডে দলের হয়ে মাঠে নামছেন।
২০১৮ সালের পর এই প্রথম জিম্বাবুয়ের ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন ক্রেমার। তাঁর অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জিম্বাবুয়ের ক্রিকেটে আরেকটি উল্লেখযোগ্য ঘটনাও ঘটেছে। ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার পর চতুর্থ চল্লিশোর্ধ ক্রিকেটার হিসেবে একাদশে জায়গা পেলেন তিনি।
আরও পড়ুন: ‘তামিম খেলোয়াড় ছিল, আমরা খেলোয়াড়দের সুবিধা-অবকাঠামোকে প্রাধান্য দিচ্ছি’
চোটের কারণে ওয়েলিংটন মাসাকাদজা এবং বিশ্রামে থাকা নিউম্যান নিয়ামহুরির পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে আর্নেস্ট মাসুকু ও গ্রায়েম ক্রেমারকে। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজ এরই মধ্যে নিজেদের করে নিয়েছে তারা। শেষ ম্যাচটি তাই জিম্বাবুয়ের সামনে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ।
শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের একাদশে রয়েছেন—ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কায়া, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলে ম্যাধভেরে, ব্র্যাড ইভান্স, গ্রায়েম ক্রেমার, আর্নেস্ট মাসুকু ও ব্লেসিং মুজারবানি।
আরও পড়ুন: রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল





