বন্ধ মোবাইল ইন্টারনেট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৪ | আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে আজ থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এ অসহযোগ আন্দোলনে রাজধানীর বেশির ভাগ  জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও মুন্সিগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। 

এ অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। এছাড়াও ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে সবচেয়ে বেশি কী খোঁজে জানাগেল বিবিএস জরিপে

এর আগে, শনিবার অপারেটরদের ফেসবুক ও মেসেঞ্জারের মতো সামাজিক মিডিয়া ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর ছয় ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হয়। তার একদিন পর আবারও মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হলো।

টেলিযোগাযোগ সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলো মোবাইল অপারেটরকে।  

আরও পড়ুন: ঢাবির ফলাফল ওয়েবসাইটে ম্যালওয়্যার আক্রমণের অভিযোগ, তদন্তে আইসিটি বিভাগ

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোন নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।