আইফোন ১৮ প্রোতে আসছে ৩ রং, বদলাতে পারে পুরো কালার লাইনআপ

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৭ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন আইফোন ১৮ প্রো সিরিজের সম্ভাব্য রঙ নিয়ে প্রযুক্তি দুনিয়ায় নানা গুঞ্জন চলছে। সর্বশেষ ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স তিনটি রঙে বাজারে আসতে পারে। টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল-এর তথ্য অনুযায়ী, নতুন আইফোন মডেল দুটির সম্ভাব্য রঙ হলো—ডার্ক চেরি/বারগান্ডি, স্কাই ব্লু ও ব্ল্যাক।

সর্বশেষ এই তথ্যটি সম্প্রতি ছড়িয়ে পড়া একটি গুঞ্জনের সঙ্গে সাংঘর্ষিক। ওই গুঞ্জনে দাবি করা হয়েছিল, আইফোন ১৮ প্রো সিরিজে রুপালি রঙের বিকল্প থাকতে পারে। তবে নতুন ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, রুপালি রঙের বদলে তিনটি রঙেই নতুন সিরিজটি বাজারে আসতে পারে।

আরও পড়ুন: গুগল ফটোসে এআইয়ের নতুন ব্যবহার, ছবি গোছাবে জেমিনি স্পার্ক


ফাঁস হওয়া তথ্য সত্যি হলে আইফোন ১৭ প্রো সিরিজের বর্তমান রঙের বিকল্পগুলো পুরোপুরি বদলে দিতে পারে অ্যাপল। গুঞ্জন অনুযায়ী, ডার্ক চেরি বা বারগান্ডি হবে নতুন সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ। এই রঙটি গত বছরের কসমিক অরেঞ্জ শেডের জায়গা নিতে পারে।

আরও পড়ুন: গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ মার্কিন আদালতের

তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি অ্যাপল। ফলে চূড়ান্ত রঙ ও নকশা সম্পর্কে নিশ্চিত হতে কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

প্রদত্ত তথ্য অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের বিশেষ আয়োজনে আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করা হতে পারে। একই অনুষ্ঠানে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন হিসেবে আলোচিত আইফোন আলট্রা উন্মোচনের কথাও রয়েছে।

তবে পণ্য ও রঙসংক্রান্ত এসব তথ্যকে আপাতত ফাঁস হওয়া তথ্য ও গুজব হিসেবেই দেখা হচ্ছে।