বিভিন্ন সড়কে সিএনজি চালকদের অবরোধ, বন্ধ যান চলাচল
সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সড়ক অবরোধ করেন তারা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন আফিসগামী মানুষ। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে।
অফিসগামী এক যাত্রী বলেন, সিএনজি অটোরিকশা অবরোধের কারনে রাস্তায় অনেক যানজট। শ্যামলী থেকে কাওরান বাজার আসতে আমার দুই ঘণ্টা সময় লাগছে। সরকারের কাছে আশা করছি, যে কোনো গোষ্টি বা দল যখন-তখন রাস্তা আবরোধ যাতে না করতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নিবে।
আরও পড়ুন: চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল
গত বৃহস্পতিবার বাধ্যতামূলক মিটার ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, গণভবন ও কলেজ গেটের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা পর আসাদ গেট থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।





