চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ১৯ জুন ২০২৪ | আপডেট: ৫:৩১ পূর্বাহ্ন, ২০ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বন্দরগুলোতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং ৬ মিটারেরও বেশি উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার (১৯ জুন) আবহাওয়ার এক সতর্কবার্তায় সংস্থাটি এ সতর্কবার্তা জারি করে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দুই বিভাগে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন: ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত