লক্ষ্মীপুরে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধে রোগীদের দুর্ভোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৩ | আপডেট: ৪:৩৯ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীতে সেন্ট্রাল হাসপাতালে মা ও শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন লক্ষ্মীপুরের চিকিৎসকরা। পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে জেলার ৫টি উপজেলার প্রায় ৪০টি প্রাইভেট হাসপাতাল ও শতাধিক ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট চেম্বার ও প্রাইভেট অপারেশন বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে করে দুর্ভোগে পড়েছেন রোগীরা।

প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখাতে আসা ইছমাইল হোসেন খোকন বলেন, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন। সকালে প্রাইভেট চেম্বারে এসে চিকিৎসকের চেম্বার বন্ধ দেখতে পান। পরে জানতে পারেন দুইদিন চেম্বার বন্ধ। ফলে দুর্ভোগে পড়তে হয়েছে। দ্রুত এই সমস্যা সমাধান করে প্রাইভেট চেম্বার চালু করে চিকিৎসা সেবা অব্যাহত রাখার দাবি জানান রোগীরা।

আরও পড়ুন: সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম আর নেই

জেলা বেসরকারি প্যাথলজি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নোমানুর রহমান নোমান বলেন, চিকিৎসকদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সকল প্যাথলজির প্রাইভেট চেম্বার বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার চিকিৎসকদের মুক্তির দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর স্টার কে এস হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজির ইসলাম রবিন গ্রেপ্তার চিকিৎসকদের মুক্তির দাবি জানিয়ে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত  স্টার কেএস হসপিটালের প্রাইভেট চেম্বার  বন্ধ রাখা হয়েছে। তবে ভর্তি রোগীদের চিকিৎসা চলবে।

আরও পড়ুন: সোনাগাজীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, বিদ্যুৎহীন হয়ে দুর্ভোগে শিক্ষার্থীরা