কিশোরগঞ্জে মায়ের কোলে ফিরল অপহৃত শিশু নূর মোহাম্মদ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজার থেকে অপহরণের শিকার ৮ মাস বয়সী শিশু নূর মোহাম্মদকে উদ্ধার করেছে পুলিশ।টানা তিন দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৪ মে) বিকালে লালমনিরহাট জেলা সদর থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এছাড়া শিশুটিকে অপহরণের সঙ্গে যুক্ত গার্মেন্ট কর্মী প্রীতি আক্তার ও আতিকুল ইসলাম আতিক (২৪) নামে এক রডমিস্ত্রীকে আটক করা হয়েছে।
অপহরণের শিকার শিশু নূর মোহাম্মদ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিপড়াদী গ্রামের শরীফ মিয়ার ছেলে। তার মা লিপি আক্তার শান্তার সরারচর বাজারে বিউটি পার্লারে কাজ করেন। অপহরণকারী গার্মেন্টস কর্মী প্রীতি আক্তার (২৪) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত নজরুল ইসলাম নাজনু মিয়ার মেয়ে ও আতিকুল ইসলাম (রড মিস্ত্রি) (২৪) লালমনিরহাট জেলার সদর উপজেলারর মোস্তাফি বালাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
আরও পড়ুন: নাসিরনগরে বিস্ফোরক মামলায় একই দিনে দুই ইউপি চেয়ারম্যান আটক
বুধবার (১৫ মে) বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম সেবা,পিপিএম বার। পরে শিশুটিকে তার মা লিপি আক্তার শান্তার কোলে তুলে দেন পুলিশ সুপার। এসময় আটক হওয়া দুইজনকে কিশোরগঞ্জ নিয়ে আসে পুলিশ।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার ,পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আল আমিন হোসাইন, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, বাজিতপুর থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহীন সরদারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আরও পড়ুন: মেঘনায় নিখোঁজ সেই জেলের মরদেহ উদ্ধার, বিয়ের দুই সপ্তাহেই সব শেষ
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আল আমিন হোসাইন জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে প্রীতি আক্তার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত নজরুল ইসলাম নাজনুর মেয়ে এবং আতিকুল ইসলাম আতিক লালমনিরহাট সদর উপজেলার মোস্তুফি বালাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে





