স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াতের পদত্যাগ দাবীতে সিলেট ছাত্রদলের বিক্ষোভ
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রদল।
সোমবার (১২ আগস্ট) রাতে শহরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্রার বিজয় পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা করে।
আরও পড়ুন: নবীগঞ্জে বৃষ্টি-শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটা, লোকসানের আশঙ্কায় কৃষক
মিছিল থেকে স্লোগানে স্লোগানে সাখাওয়াতের পদত্যাগের দাবি জানানো হয়। এ সময় মিছিলে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ’শহীদের রক্ত বৃথা যেতে দেব না’, ’শহীদদের বাংলায় খুনি হাসিনার ঠাঁই নাই’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে দল পুনর্গঠন করতে বলায় তার পদত্যাগের দাবি তুলেন ছাত্রদল নেতারা। পথসভা থেকে ছাত্র-জনতার আন্দোলনে হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী হিসেবে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচারের দাবিও জানানো হয়।
আরও পড়ুন: নড়াইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও আব্দুস সালাম টিপু।
আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি কামরান আহমদ, জুনেল আহমদ, কৃষ্ণ ঘোষ, এনামুল কবির চৌধুরী সোহেল, যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, জুবায়ের আহমেদ লিলু, ফাহিম রহমান মৌসুম, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মুনিম লস্কর, আজহার আলী অনিক, জহিরুল ইসলাম আলাল, শহিদুল ইসলাম অপু, খাইরুল ইসলাম দোয়েল, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইয়াসিন হোসেন ফাহিম, এম সি কলেজ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক তানভীর আহমদ খান, ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ হাসান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।
প্রসঙ্গত,সোমবার সচিবালয়ে সাংবাদিদের সঙ্গে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি। দল গুছিয়ে আসেন। নতুন মুখ নিয়ে আসেন, নতুন অঙ্গীকার নিয়ে আসেন। আর হুটহাট রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস ভালো না।





