মাগুরায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন
দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান নেয়ার পর সেখান থেকে একটি মিছিল নিয়ে শহরের নোমানী ময়দানে গিয়ে সেখানে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মো. আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন খান, সদর থানা বিএনপির আহবায়ক মো. কুতুবউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
এর আগে দেশব্যাপী ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি শহরের চৌরঙ্গীর মোড় হয়ে ভায়নার মোড়ে গিয়ে সমবেত হয়। সেখানে বক্তব্য রাখেন মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শফিকুল ইসলাম, ছাত্র নেতা হামিদ, রাতুল, শেরসাহা আলী, আনিস প্রমুখ।





