চুয়াডাঙ্গায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ন, ১৩ মে ২০২৫ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ০৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর আলমগীর হোসেন নামে এক যুবকের মরদেহ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠের ভুট্টোক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: রাজশাহীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত ১

আলমগীর হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত শামসুল মণ্ডলের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান জানান, মঙ্গলবার সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গেলে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আলমগীরের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন: ঝিনাইদহে পেট্রোল পাম্পে পিটুনিতে যুবক নিহত, আটক ৩

এর আগে রবিবার দুপুরে আলমগীর খড়ি নেয়ার জন্য কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ওসি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে স্বাভাবিক মৃত্যু না হত্যা। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।