বগুড়ায় র্যাব-১২ অভিযানে অপহরণ চক্রের নারীসহ গ্রেফতার-২
বগুড়ায় র্যাব-১২ অভিযানে অপহরণ চক্রের নারী সদস্যসহ ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত সংঘবদ্ধ অপহরণ চক্রের কবলে পড়েন অবসর প্রাপ্ত ০১ জন কলেজ শিক্ষক। এতে কলেজ শিক্ষককে ছাত্রী পরিচয়ে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেয়া হয় টাকা ও মোবাইল ফোন। এছাড়াও আদায় করা হয় বিকাশের মাধ্যমে মুক্তিপণ এরও টাকা।
র্যাব-১২ বগুড়া সূত্রে জানা যায় যে, ঘটনার এক সপ্তাহ পর র্যাব-১২ অভিযানে গ্রেফতার হয় চক্রের মূল হোতা নারী সদস্যসহ ০২ জন। গতকাল সোমবার দিবাগত রাতে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত ব্যক্তিরা রাবেয়া রিয়া ও তার সহযোগী মানিক চন্দ্র সরকার। উক্ত অভিযানে তাদের কাছ থেকে একটি স্মার্ট ফোন, ০৩টি বাটন মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড ও ০১টি ব্যাটারি চালিত অটো রিকশা জব্দ করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
এবিষয়ে র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী (এএসপি) পুলিশ সুপার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, গত ১৫ই জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয় রাবেয়া রিয়া। পরবর্তীতে কৌশলে নিয়ে যাওয়া হয় শহরের একটি নির্জন বাড়িতে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে নেয়া হয় তার কাছে থাকা টাকা। এরপর পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। ছিনিয়ে নেয়া হয় মোবাইল ফোনও। ঘটনার পর উক্ত শিক্ষক নিজেই বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরেই জড়িতদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানায় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিত ভাবে সমাজের প্রভাবশালী ও আর্থিক ভাবে সচ্ছল ব্যক্তিদের অপহরণের পর মুক্তিপণ আদায় করতো। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন





