সিলেটে কার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

Sanchoy Biswas
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ৮:৩৭ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট শহরতলীর দক্ষিণ সুরমা এলাকায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের লালাবাজার এলাকার সাত মাইলের আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

নিহত রুহেল আহমদ (১৮) দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের গেদাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

আরও পড়ুন: আসামি ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এ সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটরসাইকেলও। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ও সব যাত্রী এবং প্রাইভেট কারের চালক ও যাত্রীরা আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত রুহেল আহমদ মারা যান। বাকিদের ওসমানীতে ভর্তি করা হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।