চাঁদপুরে বিএনপির ৩ নেতা বহিস্কার

Sadek Ali
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ৯:২৮ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।  চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হরিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বহিষ্কৃতরা হলেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপি সহসভাপতি আব্দুল মান্নান লস্কর, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই তিনজনকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

এদিকে, বহিষ্কৃত তিন নেতার মধ্যে আব্দুল মান্নান লস্কর কারাগারে রয়েছেন। তিনি মতলব উত্তর উপজেলার গরু ব্যবসায়ী আহম্মদ উল্লার দায়ের করা চাঁদাবাজি মামলায় কারাগারে রয়েছেন।