ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
মাহমুদুল হক শুভ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৭ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঈশ্বরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার বিএনপি মনোনীত প্রার্থীর নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ওসমান গনি

সভায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের টিম প্রধান আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হলুদ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: জ্বালানি সংকটে বন্ধের মুখে পেট্রোল পাম্প

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুল্লাহেল মাজেদ বাবু আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধাসহ সকলকে ভোটকেন্দ্রে গিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।