হবিগঞ্জ ৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা

Sadek Ali
আশীষ দাশ গুপ্ত ,লাখাই প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২৭ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ)  আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে ব্যাপক প্রচারণা চালিয়েছে দলটি। প্রায় ১৭ বছর  পর একটি  উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। নতুন ভোটাররা অতি উৎসাহিত হয়ে ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছে। 

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ও হবিগঞ্জ পৌর সভার  তিনবারের সফল পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছ । হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ  এই তিন উপজেলা নিয়ে গঠিত আসনটিতে হবিগঞ্জ সদর উপজেলায়  ৮টি ইউনিয়ন  ১টি পৌরসভা রয়েছে হবিগঞ্জ জেলার অন্তর্গত শায়েস্তাগঞ্জ উপজেলায়  ৩টি ইউনিয়ন  ১টি পৌরসভা রয়েছে লাখাই উপজেলার ৬টি ইউনিয়ন রয়েছে। তিন উপজেলা ১৭ টি ইউনিয়ন দুই টি পৌরসভায় কৃষক, ব্যবসায়ী, সনাতনী  সম্প্রদায়সহ নানা শ্রেণি পেশার মানুষের বসবাস এই এলাকায়। নির্বাচনী মাঠে তাদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ন্যায়, বিএনপির সমর্থিত  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর নেতাকর্মীরা বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির প্রার্থী আলহাজ্ব জিকে গউছ এর ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি: নৌপরিবহন উপদেষ্টাকে ঘিরে শ্রমিকদের তীব্র বিক্ষোভ

বিএনপির নেতাকর্মীরা জানান, ভোটার উপস্থিতি বাড়াতে তারা তৃণমূল পর্যায়ে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা, ছোট সভা, পথসভা উঠান বৈঠক  ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। নেতাকর্মীদের বক্তব্য, তাদের লক্ষ্য একটাই- ভোটাররা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন।

বিভিন্ন পথসভায়  বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব জিকে গউছ  তিনি বলেন- আগামী ১২ ফেব্রুয়ারী দেশের মানুষ ভোট কেন্দ্রে যাবে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবে, দেশে ভোটের উৎসব শুরু হয়েছে, এটাই ছিল বাংলাদেশের ভোটের ঐতিহ্য। কিন্তু বিগত ৩টি নির্বাচনে মানুষ ভোটের উৎসব দেখেনি। মানুষ ভোটের নামে প্রহসন দেখেছে, ভোট ডাকাতি দেখেছে, দিনের ভোট রাতে দেখেছে,  ডামি নির্বাচন দেখেছে।

আরও পড়ুন: বরিশাল-১ আসন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী

নির্বাচন নিয়ে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডঃ আক্তার আহাদ  চৌধুরী স্বপন বলেন  ১৭ বছর কোন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই এবার স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ নিজেদের ভোট অধিকার প্রয়োগ করব, হবিগঞ্জ ৩ আসনে একমাত্র যোগ্য ব্যক্তি আলহাজ্ব  জিকে গউছ  ভাই   আমরা আশাবাদী জনগণ উনাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে।  তিনি আরো বলেন দেশ ও জনগণের উন্নয়নের জন্য  বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান রোডম্যাপ দিয়েছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ ও জনগণের উন্নয়ন হবে। রাস্তাঘাটের উন্নয়ন হবে।  

লাখাই উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক ও করাব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল   বলেন, এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সংসদ নির্বাচন গুলোতে মানুষ ভোট দিতে পারে নাই  দীর্ঘদিন পর মানুষ ভোট দিবে। নেতাকর্মীরা মাঠে আছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের প্রার্থী কে ভোট দিতে পারবে। তিনি আরে বলেন আলহাজ্ব  জিকে গউছ  ভাল মানুষ তাই উনাকে  ভোট দিবে বিজয়ী করলে এলাকার উন্নয়ন হবে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুদ্দীন  বলেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘরে ঘরে যাচ্ছে মানুষের কাছে ভোট চাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে আগামী নির্বাচনে তারা ভোট দিতে চায়। তিনি আরো বলেন তাদের পছন্দের প্রার্থী  আলহাজ্ব জিকে গউছ ভাই কে ধানের শীষে তাদের  ভোট দিতে আগ্রহী । 

এবিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের হবিগঞ্জ জেলার সদস্য সচিব অতীন কুমার দত্ত চৌধুরী পাপন  বলেন, বিগত সরকারের আমলে জনগণ ভোট দিতে পারেনি। মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার দিনের ভোট রাতে হবে না  বিএনপি একজন সৎ, পরিচ্ছন্ন ও জনপ্রিয় প্রার্থী দিয়েছে । আলহাজ্ব জিকে গউছ কে ঘিরে হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জজুড়ে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা এই এলাকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সনাতন ধর্মাবলম্বীরাও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

লাখাই  ইউনিয়নের ভোটার গৌরাঙ্গ  রায় বলেন, গউছ ভাই একজন ভাল মানুষ তাই উনাকে ধানের শেষে ভোট দেবো উনি বিজয়ী হলে  আমাদের এলাকার  উন্নয়নের হবে। 

পূর্ণ সূত্রধর বলেন, আমি একজন সাধারণ ভোটার। আগের নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার ভোট দিতে পারব-এই আশাতেই আনন্দ লাগছে। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও শান্তির জন্য যিনি কাজ করবেন, গউছ ভাই  তাকেই ভোট দেব।