ইরানের ফার্স প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের ফার্স প্রদেশের মোহর এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি।

জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকার অনেক মানুষ কম্পন অনুভব করেছেন।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ মাত্রার ভূমিকম্পে ঘরের জানালা ভেঙে যাওয়া কিংবা শেলফ থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট