নারায়ণগঞ্জে পোষাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ,টিয়ারশেল নিক্ষেপ, সড়কে আগুন

Shahrier Islam Pallab
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৮ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে জালকুড়ি এলাকায় পুলিশের সঙ্গে মঙ্গলবার বিকেলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। অন্যদিকে, বিক্ষোভ কারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরের পর থেকে নারায়ণগঞ্জের কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকরা কাজে না ফিরে কারখানার সামনে অবস্থান নেন। পরবর্তীতে অন্যান্য কারখানা ছুটি ঘোষণা করা হলে আশপাশের আরও বহু শ্রমিক এসে আন্দোলনের সঙ্গে যুক্ত হন।

আরও পড়ুন: কবীর আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সুবিধার দাবি, সরকারের কাছে পাঁচ দফা প্রস্তাব

বিক্ষুব্ধ শ্রমিকরা সংগঠিত হয়ে শিবু মার্কেট এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। তবে পুলিশের বাঁধা অতিক্রম করে তারা মূল সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উভয় পাশে তীব্র যানজট

সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিকেলে জালকুড়ি এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ পরিস্থিতি সামলাতে টিয়ারগ্যাস ব্যবহার করে। বিকাল ৫টা পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলে।

আরও পড়ুন: শেরপুর ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের ভুল চিকিৎসায়-থানায় অভিযোগ

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শ্রমিকদের বেতন-মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে পুলিশ সচেতন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে এবং যৌথভাবে কাজ চালানোহচ্ছে।নারায়ণগঞ্জের জালকুড়িতে শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আধা ঘণ্টার সংঘর্ষের পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানচলাচল স্বাভাবিক হয়েছে।