জোটের ভবিষ্যৎ নির্বাচনের পর নির্ধারিত হবে: নাহিদ ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৩৫ পূর্বাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জোটের পরিণতি কী হবে, তা নির্বাচনের পরই স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন পর্যন্ত জোট বহাল থাকবে এবং আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই একসঙ্গে কাজ করবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: সন্ধ্যায় ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল

নির্বাচনের পরিবেশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি দাবি করেন।

১১ দলীয় জোট প্রসঙ্গে তিনি বলেন, এই জোটকে মানুষ আলাদা আলাদা দলের সমন্বয় হিসেবে দেখছে না; বরং একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবেই দেখছে। নির্বাচন পর্যন্ত জোটের শরিকরা একসঙ্গে কাজ করবে জানিয়ে তিনি বলেন, জোটের ভবিষ্যৎ কী হবে, তা নির্বাচনের পর দেখা যাবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনী প্রচারণাকালে নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও গ্যাস সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।