যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১
নরসিংদী রায়পুরার চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ তথ্যটি নিশ্চিত করেন।
আরও পড়ুন: রাজশাহীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত ১
আটককৃত নূর আলম ওরফে কাবিলা রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চল পাড়াতলী গ্রামের বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৪টি দেশীয় তৈরি রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট ও ৯ রাউন্ড বিভিন্ন ধরনের তাজা গুলি উদ্ধার করা হয়।
ওসি (তদন্ত) জানান, গত ১৩ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে দূর্গম চরাঞ্চল পাড়াতলী গ্রামে যৌথ অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরি রাইফেল, ১টি পিস্তল, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট ও ৯ রাউন্ড বিভিন্ন ধরনের তাজা গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী নুর আলম ওরফে কাবিলাকে আটক করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে পেট্রোল পাম্পে পিটুনিতে যুবক নিহত, আটক ৩
তিনি আরও জানান, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এবং যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ থানা অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদানে সকলকের প্রতি আহ্বান জানান। পরে এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।





