ফেনী-৩-এর নবাবপুরে দোয়া ও গণইফতার

Sanchoy Biswas
ইলিয়াছ ‍সুমন
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৪১ পূর্বাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নবাবপুর ইউনিয়নের প্রবাসী ভোটারদের উদ্যোগে ও নবাবপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে দোয়া মাহফিল ও গণইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, প্রবাসী পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন।

আরও পড়ুন: স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন

অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও শুকরিয়া আদায় করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জহিরুল আলম জহির।

আরও পড়ুন: শপথ এড়ালে বিপদ ঘনাবে: সংস্কার পরিষদে না গেলে বিএনপির ক্ষমতা পাঁচ বছর টিকবে না

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা।

মোনাজাত পরিচালনা করেন মুফতি রফিকুল ইসলাম।

বক্তারা নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রীর সফলতা কামনা করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।