মাদকের ভয়াবহ বিস্তার, সাভারের ওসি প্রত্যাহার
সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাদক কারবারিদের হামলায় আহত সাংবাদিকদের মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে না পারায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে তাকে সাভার থানা থেকে প্রত্যাহার করে ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
আরও পড়ুন: মাদকবিরোধী প্রচারণায় ফুটবল প্রতিযোগিতায় চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিকে এখনো গ্রেফতার করতে না পারায় এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে ওসির বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে একই ঘটনার জেরে আরও তিন পুলিশ কর্মকর্তাকে সাভার থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল।
আরও পড়ুন: চাঁদপুরে জনসংখ্যা দিবস পালিত
উল্লেখ্য, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন কয়েকজন সাংবাদিক। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করলেও মামলার প্রধান আসামি শামীম এখনো পলাতক রয়েছে।





